২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন

চট্টগ্রামের পাহাড়তলীতে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। আগুন নির্বাপণে ফায়ার সর্ভিসের অন্তত পাঁচটি ইউনিট যোগ দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় ওই কারখানায় এ আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করছেন ফায়ার সর্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আব্দুর রাজ্জাক।

স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ হচ্ছে না। আশপাশের ভবনে অনেক পরিবারের বসবাস। স্থানীয়রা তাদের নামিয়ে আনার চেষ্টা করছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ