চট্টগ্রামে ছাত্রজোটের ধর্মঘটে ছাত্রলীগের দফায় দফায় হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ ২৯ জানুয়ারি সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্র জোট।  শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশে দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এমনকি পুলিশের সামনেও বামপন্থী এই জোটের নেতাকর্মীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রথমে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে এবং পরবর্তীতে নগরীর নিউমার্কেট মোড়ে হামলার ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের প্রতিরোধ না করে জোটের নেতাকর্মীদের ঘেরাও করে দোস্ত বিল্ডিংয়ে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে থাকা কোতয়ালী থানার এসআই অমিতাভ  বলেন, সামান্য সমস্যা হয়েছিল। বড় কোনো হামলা, মারামারি নয়। পরিস্থিতি স্বাভাবিক আছে।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ বলেন, ধর্মঘটের সময় ছাত্রফ্রন্টের একজন নেতাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিউনিসিপ্যাল স্কুলে আটকে রাখে। তাকে উদ্ধারের জন্য এসে আরও ৭-৮ জন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। এরপর আমরা মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে এসে সমাবেশ করি। হঠাৎ সিটি কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বের হয়ে ইট-লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা করে।

ছাত্রজোটের নেতারা জানান, বেলা ১২টার দিকে ছাত্রফ্রন্টের নেতা মুশফিক উদ্দিন ধর্মঘটের প্রচার চালানোর জন্য মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে গেলে তাকে আটকে রাখেন সিটি কলেজ ছাত্রলীগের একদল নেতাকর্মী। খবর পেয়ে জোটের ৭-৮ জন নেতাকর্মী তাকে ছাড়ানোর জন্য স্কুলে যান। এসময় তাদের উপর হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা মারুফ রসুল এবং মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের শিক্ষক জুনায়েদ সিদ্দিকী হামলার উসকানি দেন বলে অভিযোগ জোটের নেতাদের।

পরে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা নগরীর চেরাগি মোড় থেকে মিছিল নিয়ে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে দিয়ে নিউমার্কেটে যান। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রনেতারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর সরকার সারাদেশকে পুলিশী রাষ্ট্র বানিয়ে ফেলেছে। সরকারের বিরুদ্ধে গণআন্দোলন যাতে সংগঠিত হতে না পারে, সেজন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ছাত্রলীগের সন্ত্রাসের আখড়া বানিয়ে ফেলা হয়েছে। এমনকি স্কুল পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে।

দুপুর ১টার দিকে সমাবেশের সমাপ্তি ঘোষণার পর সিটি কলেজ থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী বেরিয়ে ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা চালান। এসময় লোহার রড, ইট দিয়ে ছাত্রজোটের নেতাকর্মীদের পেটানো

 

তথ্য: বাংলা নিউজ

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ