২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আরো দুই করোনা রোগী নতুন শনাক্ত

চট্টগ্রামে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭।

চট্টগ্রামে আরও দুইজনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে সাতজন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে করোনা আক্রান্ত সন্দেহে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় দুজনের সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়েছে হওয়ার কথা জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তিনি সাংবাদিকদের বলেন, তারা দুজনই পুরুষ, একজনের বয়স ৩৫, আরেকজনের ৫০। পরীক্ষা এখনো চলমান আছে। শেষ হলে মোট কতজনের পরীক্ষা হয়েছে সেটা বলা যাবে।

পুলিশ জানায়, আক্রান্ত দুজনের একজনের বাসা নগরীর ফিরিঙ্গিবাজার সিকদার লেইনে। অন্যজনের বাসা ইস্পাহানি গোলপাহাড় এলাকায়। তারা নিজেদের বাসায় আছেন। ঠিকানা পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তাদের জেনারেল হাসপাতালে আইসোলেশনে নেওয়া হবে। এই সাথে এসব এলাকা লকডাউন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ