২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কঠিন চ্যালেঞ্জের মুখামুখি ট্রাম্প

করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো লকডাউন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কবে নাগাদ মার্কিন অর্থনৈতিক কর্মকাণ্ড আবারো চালু করার নির্দেশ দেয়া হবে সেটি নিয়ে দ্বিধায় পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি এবং আশা করছি যে সিদ্ধান্ত নেবো ইশ্বর যাতে সেটিকে সঠিক করে দেন। কিন্তু এটি হবে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রে এ মাসের শেষের দিকে লকডাউন তুলে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

চীন থেকে উৎপত্তি হলেও করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ভাইরাসে মারা গেছেন ১৮ হাজার ৭৪৭ জন। আক্রান্ত হয়েছে ৫ লাখ ২ হাজার ৮৭৬ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ