চট্টগ্রামে আগুনঃ পুড়ল ১৬ বসতঘর, ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

গত মঙ্গলবার চট্টগ্রামে সীতাকুণ্ড সদরের আমিরাবাদ এলাকায় ১৬টি বসতঘর আগুনে পুড়েছে । আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।বিকাল সাড়ে ৩টায় দিকে ভূঁইয়া বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের অফিসার মো. ফকরুদ্দীন বলেন, ‘ভূঁইয়া বাড়ির হারুন মিয়ার ঘরে লাগা আগুন ছড়িয়ে গিয়ে আশপাশের ১৬টি বসতঘর পুড়েছে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মানুষজনের তেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়নি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ