২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ১৬ ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর লামার বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৬টি ঘর পুড়ে গেছে।তবে আগুনে কেউ হতাহত হয়নি।

সোমবার সকালে লামার বাজারের ময়দার মিল সুলতান কলোনি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানিয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সাতটি গাড়ি নিয়ে গিয়ে বেলা ১টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আনে। আগুনে সেমিপাকা ১৬টি ঘর ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের শুরু হয় বলে প্রাথমিক তথ্যের কথা জানিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা জসিম বলেন, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ