চট্টগ্রামের সাতকানিয়ায় সংঘর্ষ: নিহত ২ আহত ৩

চট্টগ্রামের সাতকানিয়ায় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছোড়া গুলিতে চাচা ও চাচাতো ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।[ad id=”28167″]

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের দোহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে। তারা সবাই গুলিবিদ্ধ হয়েছেন।

জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে ওই এলাকার শফিকুর রহমান ও তার ভাই মো. ইদ্রিসের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়ায়। এ সময় শফিকুর রহমানের দুই ছেলে হান্নান ও খোকন অস্ত্র দিয়ে তাদের চাচা ইদ্রিস ও তার ছেলে মোহাম্মদ খালেদকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত সাতকানিয়া উপজেলার এসআই ফজলুল হক এ ঘটনা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ