শেষ আশ্রয়ের ঠিকানায় যাত্রা সাকা ও মুজাহিদের মরদেহ

আর্থনিউজ২৪: শেষ আশ্রয়ের ঠিকানায় যাত্রা সাকা ও মুজাহিদের মরদেহ, শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে একসঙ্গে ফাঁসির দড়িতে ঝুলেন দুই যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
সাকা চৌধুরীর মরদেহ নিয়ে তার নিজ গ্রাম চট্টগ্রামের রাউজানের গহিরার পথে আর জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার নিজ জেলা ফরিদপুরের পেথ রওনা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কারা সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে সাকার মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যায়। কারাগার থেকে চারটি অ্যাম্বুলেন্স বের হয় যার চারটিতে কফিন আর আর দুটিতে মরদেহ। পাশাপাশি দুটি পুলিশের গাড়ি ও দুটি র ্যবেরও গাড়ি রয়েছে বহরে।

সূত্র জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেসব জায়গা দিয়ে নিজ নিজ গ্রামের বাড়ি যাবে সেসব এলাকার পুলিশ সুপারদের আগেই অবহিত করা হয়েছে যেন কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ