৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চকলেটের লোভ দেখিয়ে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে ৯ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে চকলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী শিশুকে গতকাল দুপুর ১২টার দিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে এ ঘটনায় অভিযুক্ত যুবক রাকীব (১৮) পলাতক রয়েছে।সে চরজব্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ক্ষনকার বাড়ির মহসিনের ছেলে।
স্থানীয়রা বলছেন, অভিযুক্ত যুবক ঘরে ঢুকে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে,ঘরে কেউ না থাকার সুযোগে রাকীব শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির মামি এসে দেখতে পেলে ধর্ষক পালিয়ে যায়।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে জানান, ঘটনার পর পরই অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চালিয়েছে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুকে পুলিশ উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদদাতা: মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ