ঘুমের গবেষণালব্ধ ধ্যান-ধারণা

মুহাম্মদ আবু নাসের

ঘুম শুধু মানুষের এক স্বাভাবিক প্রক্রিয়া নয়, তা এক প্রয়োজনীয় অংশ। তবে এই ঘুম নিয়ে ভাবতে গিয়ে অনেক বিজ্ঞানীদের ঘুম হারাম হয়ে যাওয়ার উপক্রম হয়।
সাধারণত মানুষ দিনে কাজ করে, দিনের শেষে তাকে এই পরিশ্রম ক্লান্ত করে ফেলে। ফলে সে ঘুমিয়ে পড়ে। সেই সুদূর অতীতে আমাদের পূর্বপুরুষরা যখন ঘুমিয়ে পড়ত, তখন এই ঘুম তাদের একটা ঝুঁকিতে ফেলে দিত। তা হচ্ছে বন্য জন্তুর হামলা। কাজেই ঘুমিয়ে যাওয়ার সময় যে ঝুঁকি তা স্তন্যপায়ী প্রাণী সবার জন্য প্রযোজ্য, যার কারণে এই ঘুমের কিছুটা বিবর্তন ঘটেছে।

কেন ঘুম আসে : বিজ্ঞানীরা এখনো এই বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেননি যে, কেন ঘুম আসে। তবে সামগ্রিকভাবে গবেষণালব্ধ ফলাফল এই ধারণা প্রদান করে যে, ঘুমের মাধ্যমে মানব শরীর প্রধানত মস্তিষ্ক তরতাজা হয়ে ওঠে। দিনের বেলায় নতুন নতুন অভিজ্ঞতার কারণে মস্তিষ্ক শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে নিজের এক সম্পর্ক তৈরি করে। ঘুমের সময় এই সম্পৃক্ত হওয়ার বিষয়টি আরো জোরালো হয় এবং যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় নয় সেগুলো কমতে থাকে। ঘুমের সমস্যা নিয়ে গবেষণায় দেখা গেছে যে, ঠিকমত ঘুম হলে গুরুত্বপূর্ণ সংযোগগুলো আবার শক্তিশালী হয়ে ওঠে এবং ঘুমের সময় মানুষ তার মস্তিষ্কের অপ্রয়োজনীয় স্মৃতি দূর করে ফেলে। গবেষকরা ইঁদুরের মস্তিষ্কে এমন এক মাইক্রোস্কোপিক তরল আবিষ্কার করেছেন যা মস্তিষ্কের বর্জ্য রাসায়নিক উপাদান দূর করে। গবেষকদের মতে, বিষয়টি এমনভাবে ভাবা যেতে পারে যে, এমন একটা বাসা যেখানে অতিথিদের আনন্দ দেয়া হচ্ছে অথবা ঘর পরিষ্কার করা হচ্ছে। কিন্তু একই সঙ্গে এই দু’টি কাজ করা সম্ভব নয়।

slpingপর্যাপ্ত ঘুম না হলে কি ঘটে? ঘুম ঠিকমত না হলে শরীরে কোষের যে জীন সেগুলো স্বাভাবিক আচরণের বদলে বিপরীত আচরণ করতে থাকে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, ঠিকমতো ঘুম না হলে যে সমস্ত জিনগুলো শরীরকে ভেতর থেকে ক্ষয় করতে থাকে সেগুলো তাদের কর্মকা- বাড়িয়ে দেয়। ঘুম না হওয়ার কারণে শরীরের অবসাদ বাড়তে থাকে, সে অবস্থায় এই জিনগুলো এ ধরনের পরিস্থিতিতে সাড়া দিতে থাকে।

এর মধ্যে দিয়ে ধারণা পাওয়া যাচ্ছে যে, সেই সুদূর অতীতে যখন আমাদের পূর্ব পুরুষেরা কোন ধরনের চাপের মধ্যে থাকত সে সময় তাদের শরীর যে কোন ঘটনার জন্য সদা প্রস্তুত থাকত। গবেষকরা ধারণা প্রদান করেছেন, শরীর ক্লান্ত হয়ে পড়লে মস্তিষ্কের কিছু অংশ হয়ত ঘুমিয়ে পড়তে পারে, মানে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় বিশেষত যখন মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। তিমি এবং ডলফিনের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে, যখন তাদের চোখে ঘুম নেমে আসে তখন তারা তাদেরমস্তিষ্কের অর্ধেক অংশকে ব্যবহার করে সাঁতার কাটা এবং বাতাসের সংস্পর্শে আসার জন্য।

রোগীদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে, আমাদের মস্তিষ্কের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যত তাদের যত ঘুমের ব্যাঘাত ঘটে ততই তারা এই অবস্থায় জেগে থাকে। তখন তাদের মস্তিষ্কের একটা অংশ নিষ্ক্রিয় হয়ে পড়ে। মস্তিষ্কের যে অংশ ঘুমের জন্য কাজ করে, সেটি তখন সংকেত তৈরি করতে শুরু করে। আর এই অবস্থায় যখন আমরা বিছানায় যাই,তখন মস্তিষ্ক এক মুহূর্তের জন্য চিন্তা করে যে আমরা জেগে আছি। তখন আমাদের মাঝে এক সম্ভাবনা তৈরি হয় দ্রুত ঘুমিয়ে পড়ার এটা হচ্ছে মানুষের ঘুমিয়ে পড়া ও জেগে ওঠার এক ধারাবাহিক প্রক্রিয়া।

ঘুমের মাঝে স্বপ্নের ভূমিকা কি ? স্বপ্নের উদ্দেশ্যে কি? স্বপ্নকে উপলব্ধি করার এক নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে যা বৈজ্ঞানিকদের এই বিষয়টি সম্বন্ধে ধারণা দিতে সাহায্য করবে। বিভিন্ন মনোবিজ্ঞানী বিশেষতঃ কার্ল ইয়ুং এবং সিগমু ফ্রয়েড স্বপ্নের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন কিন্তু এ বিষয়ে তারা খুব সামান্য সফলতা অর্জন করেছিলেন। সম্প্রতি জাপানের কিয়োটোর স্নায়ূবিজ্ঞান বিষয়ক এক গবেষণাগারে স্বপ্ন ধারার মেশিন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বেশ কিছু গবেষণায় দেখা গেছে, বিদ্যুৎ বাল্বের আলো নাগরিকদের সময় চক্রকে পাল্টে দিয়েছে। এর ফলে এখনকার নাগরিকরা আগের সময়ের মানুষের চেয়ে কম ঘুমায়। এখন থেকে এক প্রজন্ম আগের নাগরিকদের চেয়ে আমরা গড়ে দুই ঘণ্টা কম ঘুমাই। বিদ্যুৎ বাতি এবং আধুনিক জীবন আমাদের ঘুমিয়ে পড়ার সময়কে পাল্টে ফেলেছে। কিন্তু তার জন্য আমাদের এক ধরনের মূল্য দিতে হচ্ছে। কেননা, বিগত ৫০ বছরের ঘুম এর সময় এবং এর গুণগতমান দুটোর পতন ঘটেছে। যত দিন যাচ্ছে বিভিন্ন ব্যক্তি ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে বই পড়ছে। আর দিন দিন এর পরিমাণ বেড়ে যাচ্ছে। যোগাযোগ এবং বিনোদন বিশেষ করে শিশু ও কিশোররা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে কাজ করে যাদের ইতিমধ্যে ঘুমের সময় কমে এসেছে। গবেষকদের মতে, দীর্ঘ সময় ধরে এই অভ্যাস বজায় রাখলে তা স্বাস্থ্যের ওপর প্রভাব তৈরি করে।

কোন্ কোন্ বিষয় রাতের ঘুমকে নষ্ট করে ? মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, হতাশা এবং জীবনের মান, যার কারণে ঘুম কম হয়। বিগত ৫০ বছরে আমাদের গড় ঘুমের হার কমে এসেছে। বেড়ে গেছে মোটা হওয়ার পরিমাণ। মারে এবং ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ব্রাজিলের বাপেন্ডি নামক এক শহরের একদল ব্যক্তির ওপর ঘুম নিয়ে গবেষণা চালান। এই শহরের অনেক লোক রাত গভীর হওয়ার আগে ঘুমাতে যায় এবং আগে ওঠে। গবেষকরা ভাবছেন, যারা আগে ঘুমাতে যায় এবং আগে ওঠে, তারা হয়ত সম্পদশালী এবং জ্ঞানী না হতেও পারে তবে তারা নিঃসন্দেহে ‘স্বাস্থ্যবান এবং জ্ঞানী’।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ