ঘরে তৈরি করুন মজাদার ‘মুগডালের লাড্ডু’

উপকরণ :

  • মুগডাল ৫০০ গ্রাম,
  • মাখন ২০০ গ্রাম,
  • চিনি ২ কাপ ( পাটায় পিষে গুঁড়া করা),
  • গুঁড়া দুধ আধা কাপ।[ad id=”28167″]

প্রণালি :

  • মুগডাল ঝেড়ে বেছে ধুয়ে ৭-৮ ঘন্টা পনিতে ভিজিয়ে রাখুন।
  • তারপর আবার ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  • চুলায় আঁচ কমিয়ে কড়াই বা ফ্রাইপ্যানে মুগডাল ভেজে নিন।
  • বেশ ভালো করে ভাজা হলে ঠান্ডা করে পাটায় মিহি গুঁড়া করে নিন।
  • একবার চেলে নিয়ে চালুনিতে যে অবশিষ্টাংশ থাকবে তা আবারও মিহি করে পিষে নিন।
  • কড়াই বা ফ্রাইপ্যানে মাখন গরম করে ডালের গুঁড়া ভালো করে ভেজে নিন।
  • লালচে হয়ে এলে চুলা বন্ধ করে গুঁড়া করা চিনি মিশিয়ে নাড়াতে হবে।
  • তারপর যদি প্রয়োজন হয় তাহলে গুঁড়া দুধ মিশিয়ে নিন।
  • চুলা থেকে নামিয়ে হাতে তালুতে একটু একটু করে নিয়ে লাড্ডু আকারে তৈরি করে পরিবেশন পাত্রে রাখুন।
  • ইচ্ছে হলে একটু মাওয়া ছিটিয়ে দিতে পারেন।
  • মুগডালের লাড্ডু রেফ্রিজারেটর রেখে ১০-১২ দিন সংরক্ষণ করা যাবে।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৯২ /২৯ জানুয়ারি

ছবি ও রেসিপি: ইন্টারনেট

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ