বৃহস্পতিবার ভোর চারটার দিকে নারায়ণগঞ্জ সদরের তল্লায় গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
স্বজনরা জানান, রান্না করতে যান মনিরা খাতুন। এসময় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। একপর্যায়ে পাশের ঘরে ছড়িয়ে পড়ে আগুন। এতে মনিরার স্বামী, ভাগ্নে ও ভাতিজা দগ্ধ হন।
পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দু’জন বাড়ি ফিরে গেলেও স্বামী-স্ত্রী দু’জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 11






















