বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন।গোপালগঞ্জের কাশিয়ানীতে এই ঘটনা ঘটে।আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী একটি বাস ঘোনাপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে বাসের ২৮ যাত্রী আহত হন। দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।তাদের নাম আমজাদ, নাজমা, শাহিনুর ও মহিন।
জানা যায় মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৫
























