গৃহবধূকে জবাই করে হত্যা: করে স্বামী পলাতক

রোববার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুরে নিজ বসতঘর থেকে আলেয়া বেগম (৪৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী রহম আলী পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে এ ঘটনার পর সকালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের মেয়ে মিস লিপসিয়া খাতুন (১৩) জানান, তার বাবা রহম আলী ঘরে থাকা হাসুয়া দিয়ে মা আলেয়া বেগমকে জবাই করে হত্যা করে।
নিহতের ছেলে চাঁদ মিয়া (২৪) বাদী হয়ে বাবা রহম আলীর নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
সদর থানার ওসি সাইফুল ইসলাম আলেয়া বেগমের ভাই সুরুজ মিয়ার বরাত দিয়ে জানান, সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে রহম আলীর সঙ্গে পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামের আলেয়া বেগমের বিয়ে হয় ২৬ বছর আগে। তাদের দুই ছেলে ও এক মেয়েরও বিয়ে হয়ে গেছে। সাংসারিক বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই গোলযোগ দেখা দিত। গতরাতে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিল।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ