গুগলের ভ্যাম্পায়ার ঘড়ি

গুগল সংস্থা এবার  ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’-এর স্বত্ব কিনতে চলেছে। গুগল একটি প্রজেক্ট তৈরি করেছে, তাতে বলা হয়েছে সিরিঞ্জ না ফুটিয়েও শরীর থেকে রক্ত সংগ্রহ করা যাবে। তাকে কেবল হাতে একটি ঘড়ির মতো দেখতে ব্যান্ড পড়তে হবে। গুগলের ব্যাখা, গ্লুকোজ টেস্টের মতো দৈনন্দিন কাজগুলো অনেক সহজ হয়ে যাবে নতুন এই ব্যবস্থায়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা এর ফলে বিশেষ লাভবান হবেন। 

‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’, অর্থাৎ সিরিঞ্জবিহীন রক্ত সংগ্রহ শুনতে খটোমটো লাগলেও বিষয়টি কিন্তু বিশেষ উপকারী। শরীরের যেকোনও জায়গা থেকে রক্ত সংগ্রহ করার জন্য ডাক্তার সূচ ফুটিয়ে রক্ত বের করেন। একবার ভাবুন তো, সূচ না ফুটিয়ে যদি আপনার রক্ত সংগ্রহ করা যেত তবে কত সুবিধা হতো। বিশেষত ছোটদের ক্ষেত্রে যারা ইঞ্জেকশনকে ভয় পায়।

কিভাবে কাজ করবে এই ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’?
একটি মাইক্রো পার্টিকেল আপনার ত্বকের উপর ছিদ্র করবে। ব্যান্ডে বাঁধা একটি ছোট্ট ব্যারলের মতো দেখতে যন্ত্রে গ্যাস ভরা থাকবে এই গ্যাসটি আপনাকে ব্যথা টের পেতে না দিয়ে রক্তের বায়ুর চাপকে কাজে লাগিয়ে ব্যারলের মধ্যে ঢুকিয়ে দেবে। টেরই পাওয়া যাবে না, কখন আপনার রক্ত সংগ্রহ করা হয়ে গেছে। আপাতত গুগল ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’-এর পেটেন্ট পাওয়ার অপেক্ষা করছে। এফডিএ-র ছাড়পত্র পেয়ে গেলেই গুগল বাণিজ্যিকভাবে বাজারে ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’ চালু করে দেবে। একটি সূত্র থেকে জানা গিয়েছে আমেরিকায় প্রায় ২৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ