গাজীপুরে ব্রিজের নীচে বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আর্থনিউজ২৪ :গাজীপুরে সদর উপজেলার পিরুজালী এলাকার হাটখোলা ব্রিজের নীচ থেকে অজ্ঞাত পরিচয় (২৪) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।অজ্ঞাত ওই নারীর নাক ও মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। তার পরনে লাল রংয়ের সেলোয়ার কামিজ ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম  জানান, ‘জেলার সদর উপজেলার পিরুজালী এলাকার হাটখোলা ব্রিজের নীচে বস্তাবন্দি ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।’

তিনি আরও জানান, ‘অজ্ঞাত ওই নারীকে দুর্বৃত্তরা অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে ওই স্থানে ফেলে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ