কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার

আর্থনিউজ২৪ : শনিবার ভোররাতে নওগাঁ জেলার সাপাহারে ১৩৯ কেজি ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।

 উপজেলার জামালপুর গ্রামের একটি পরিত্যক্ত ব্রাক স্কুল থেকে বিজিবি-১৪ বাট্যালিয়নের সদস্যরা মূর্তিটি উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, কয়েকজন পাচারকারী ভারতে মূর্তি পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ১৪ বিজিবি বাট্যালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসানের (পিএসসি) নের্তৃত্বে সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের জামালপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে গ্রামের একটি পরিত্যক্ত ব্রাক স্কুলের ভেতর থেকে একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিটির ওজন ১৩৯ কেজি। এর আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ