গাজীপুরের ট্রেনের একটি বগি লাইনচ্যুত

গাজীপুরের ভাওয়াল এলাকায় ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।

এতে করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।গতকাল রবিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বগি উদ্ধারের কাজ চলছে।

এ নিয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক(এএসআই) মো. দাদন মিয়া জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হাওর এক্সপ্রেসের একটি ট্রেন গাজীপুরের ভাওয়াল গাজীপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যমুনা ও বলাকা এক্সপ্রেসের দুটি ট্রেন জয়দেবপুরে আটকে রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ