আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে তিন ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত পুলিশ আসাদুজ্জামান আসাদ জানান, গোবিন্দগঞ্জ থানায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, গ্রেফতার তিন ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 12






















