আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
একাধিক নাশকতা মামলায় অভিযুক্ত বিএনপির সাবেক এমপি সহ ২৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরের পর গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালত।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান ,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান মন্ডল সহ বিএনপি নেতাকর্মীরা বিগত নির্বাচন পুর্ববর্তী ও পরবর্তীতে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। গোবিন্দগঞ্জের ঢাকা রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং যানবাহন ভাংচুর সহ অগ্নিসংযোগ করে। সে সময় নানা অভিযোগে বিএনপির সাবেক ওই এমপি সহ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর আজ গাইবান্ধা জেলা জজ আদালতে জামিন নিতে এলে আদালতের বিচারক রাশেদা সুলতানা অভিযুক্ত সাবেক এমপি আব্দুল মান্নান সহ ২৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।






















