[quote font=”arial”]বোমার আগুনে পুড়ে গাইবান্ধায় ৮ জন নিহতের ১ বছর স্বজনদের আহাজারি থামেনি: অপরাধী জামাত-শিবিরকর্মীদের শাস্তি দাবী[/quote]
আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
আগুনত পুড়িয়া ৮ জন ছাই হয়া মানুষ মরি গেলো বাহে-তার বিচার পালেম না । সরকার হামাক ট্যাকা দিছে-কিন্তু মানুষ তো আর ফেরত দিবার পায় নাই । এক বছর গেলো বিচারও হলো না -এই কথা গুলো বলছিলের গাইবান্ধার সুন্দরগঞ্জে চন্ডিপুর গ্রামের নিহত শিশু শিল্পী রানীর হতভাগা বাবা বলরাম দাশ।
আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া মেয়ের লাশ না পেয়ে তার যন্ত্রনা কমেনি । এখন মেয়ের ছবি আর গায়ের পোড়া জামা বুকে জড়িয়ে শুধু স্মৃতি চারন করেন ।
বছর পেরিয়ে গেলেও জামায়াতের আগুন সন্ত্রাসের শিকার ৮ নিহতের পরিবারের কান্না থামেনি। মেডিকেল রিপোর্টের কারনে ঘাতকদের নামে আদালতে চাজশীট দাখিল করা হয়নি এক বছরেও। পেট্রোল বোমার আগুনে পুড়ে মারা যাবার পরও জামায়াত শিবিরকর্মীদের বিচারের কাঠগড়ায় দাড় করা সম্ভব না হওয়ায় বিক্ষুদ্ধ স্বজনরা ।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান মামলার বর্ণনা করে জানান ,রাজনীতির নামে মানুষ হত্যার আন্দোলনের সময় ২০১৫ সালের ৬ ফেব্র“য়ারী রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
পুলিশ প্রহরায় বাস গাইবান্ধা থেকে ঢাকা যাবার পথে সাহাপাড়া নামক স্থানে জামায়াত শিবিরকর্মীরা সুন্দরগঞ্জ থেকে আগত ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীভর্তি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে। বোমার আগুনে পুড়ে শিশু নারী সহ ঘটনাস্থলে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালির খামার গ্রামের বাসিন্দা দিনমজুর সৈয়দ আলী ,চন্ডিপুর গ্রামের সুমন মিয়া ,শিশু শিল্পিরানী ,পশ্চিম সিচা গ্রামের হালিমা বেগম ৪ জন ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চন্ডিপুর পাইকপাড়া গ্রামের শিশু সুজন ,সুজনের মা সোনাভান ,সাজু মিয়া ,গাইবান্ধা সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আবুল কালাম আজাদ ৪ জন সহ ৮ জন মারা যায়। আহত হয় প্রায় ৩৫ জন। আর আহতরা দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ফিরে আসে পঙ্গুত্ব নিয়ে। পরে সরকারী ভাবে নিহত এবং আহতদের ক্ষতিপুরন দেয়া হয়। এব্যাপারে গাইবান্ধা সদর থানার এসআই মাহবুব আলম বাদী হয়ে জামায়াত-বিএনপির ৬০ জনের নাম উল্লেখ করে গাইবান্ধা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায় মামলার দীর্ঘদিন অভিযান চালিয়ে ও তদন্ত করে মামলার মুল আসামী সহ অধিকাংশ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিন্তু ডাক্তারী সাটিফিকেট না পাওয়ায় দীর্ঘ এক বছরেও বোমা হামলায় ৮ জনের হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল করা যায়নি । দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় নিহতের স্বজনরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।
নিহত সৈয়দ আলীর মেয়ে শান্তি খাতুন,মাতা শাবানা বেগম,স্ত্রী ইসমা বেওয়া,বোন পপি বেগম,ছেলে রাব্বী মিয়া,শ্বশুড় জব্বার মিয়া ,নিহত সুমনের মা মজিতা বেগম, ,আহত আশরাফুল,আহত রফিকুল,শাজাহান আলী জানান ,ক্ষতিপুরন বাবদ টাকা পেয়েছি কিন্তু আমার বাবা হত্যার বিচার পাইনি। আমরা নিরীহ দিনমজুর কামলা আমাদের কি অপরাধ ছিলো ?






















