গাইবান্ধায় দুই যুবকের অগ্নি দগ্ধ লাশ উদ্ধার

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালি ব্রীজ এলাকার করতোয়া নদীর তীর থেকে থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল  ৯ টার দিকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের বয়স ১৮-২২ বৎসরের মধ্যে হবে।

সকালে কাটাখালি ব্রীজ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুর্বৃত্তরা তাদের বাহির থেকে এনে  হত্যার পর আলামত নষ্ট করার লক্ষে আগুন কিংবা কোন জ্বলীয় পদার্থ দিয়ে উভয়ের মাথা থেকে হাটু পর্যন্ত পুড়িয়ে ফেলেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর হচ্ছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ