ট্যুইটারে সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পুনম পান্ডে। তিনি সন্তানসম্ভবা বলে দাবি করে গতকাল একটি জনপ্রিয় পোর্টালে খবর বেরয়, গর্ভপাত করাতে পুনম মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন। পুনম সেখানে ভর্তি ছিলেন বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে। কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়ে খবরটি নাকচ করে দেন বলিউড নায়িকা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী। ট্যুইটারে ওই ‘মিথ্যা’ খবরের জন্য সংশ্লিষ্ট পোর্টালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন। লিখেছেন, আমার শালীনতা, মান-সম্মান এভাবে নষ্ট করা হল। কী করে এরা এতটা দায়িত্বজ্ঞানহীন হয়! কারও বিরুদ্ধে এমন নোংরা খবর ছাপার আগে কেন ডাবল চেক করা হয় না? অন্ধের মতো মিথ্যা খবর কপি পেস্ট করে তুলে না দিতে মিডিয়াকে অনুরোধ জানাই। বরং খবরের সত্যাসত্য খতিয়ে দেখেই ছাপুন।
পোস্টটি যতজন পড়েছেন : 14





















