মাওয়া ৪ ভাবে বানানো যায়
মাওয়া— খুব সহজ ভাবে —
*প্রথম রেসিপি
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ঘি আধা চা চামচ, গুঁড়ো চিনি ১ চা চামচ, গোলাপজল আধা চা চামচ- সব একত্রে মিলিয়ে নিলেই মাওয়া তৈরি হয়ে যায়. মাওয়া।
*দ্বিতীয় রেসিপি
গুঁড়ো দুধ ১/৪ কাপ , ফ্রেশ ক্রিম ২ থেকে ৩ টেবিল চামচ — হাত দিয়ে ভালো ভাবে মেখে মাইক্রো ওভেন এ ১ থেকে ২ মিনিট গরম করে নিলে হয়ে যায়। মাওয়া ।
*তৃতীয় রেসিপি
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ঘি আধা চা চামচ, —সব একসঙ্গে ভালোভাবে মেখে হালকা আচে চুলায় ভেজে নিলে হয়ে যায়। মাওয়া।
*চতুর্থ এবং একটু ঝামেলার রেসিপি
লিকুইড দুধ ১ লিটার, ফ্রেশ ক্রিম ১ টি , গুঁড়ো দুধ ১/২ কাপ। — দুধ এবং ফ্রেশ ক্রিম চুলায় জাল দিয়ে হালুয়ার মত করে নিতে হবে। এর পর এই হালুয়া টাকে ফ্রিজে ২ দিন রেখে দিতে হবে নরমাল এ। এর পর ফ্রুইট প্রসেসর এ গুঁড়ো দুধ এর সাথে মিশিয়ে নিতে হবে ভালো ভাবে।
পোস্টটি যতজন পড়েছেন : 13
























