গুয়াহাটিতে প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও ইন্ডোরে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে গুনথিলকা (২০), অভিষ্কা ফার্নান্দো (২২), কুশল পেরেরা (৩৪) ছাড়া বলার মতো রান আর কেউ করতে পারেননি। শর্দুল ঠাকুর নিলেন ৩ উইকেট। নভদীপ সাইনি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নিলেন। একটি করে উইকেট নিলেন জশপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর।
১৪৩ রানের টার্গেট এ ভারত ১২ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নেয়।রাহুল (৪৫), শ্রেয়াস (৩৪), দাওয়ান (৩২), কোহলি (৩০); হাসরঙ্গ ২টি এবং কুমারা ১টি করে উইকেট নেন।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
পোস্টটি যতজন পড়েছেন : ৪৪২
























