চিলড ভ্যানিলা ক্রিম রাইস পুডিং রেসিপি
উপকরন:
-
সাদা ভাত-৩ কাপ
-
দুধ-২ কাপ
-
চিনি- ১ কাপ (স্বাদ মতো)
-
লবণ- আধা চা চামচ (স্বাদ মতো)
-
ডিম-১টা
-
কিসমিস-২/৩ কাপ
-
মাখন-১ টেবিল চামচ
-
ভ্যানিলা এসেন্স-১/২ চা চামচ[ad id=”28167″]
প্রনালি:
-
একটি সসপ্যানে দেড় কাপ পানি গরম করে ভাত আরও একবার ফুটিয়ে নিন।
-
ফুটে গেলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ২০ মিনিট দমে রেখে দিন।
-
এবারে অন্য একটা সসপ্যানে ভাত গুলো নিন এবং দেড় কাপ দুধ, লবণ ও চিনি একসঙ্গে দিন।
-
ক্রিমি হয়ে আসা পর্যন্ত ১৫ থেকে ২০ মিনিট ফোটান।
-
ক্রিমি হয়ে এলে এর মধ্যে বাকি আধা কাপ দুধ, কুসুম সহ ফেটিয়ে নেয়া ডিম ও কিসমিস দিয়ে আরও ২ মিনিট রান্না করুন।
-
ক্রমাগত নাড়তে থাকবেন।
-
হয়ে গেলে নামিয়ে নিয়ে মাখন ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।
মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।
পোস্টটি যতজন পড়েছেন : 9























