খুব সহজ রেসিপিতে তৈরি করুন ‘চিলড ভ্যানিলা ক্রিম রাইস পুডিং’

চিলড ভ্যানিলা ক্রিম রাইস পুডিং রেসিপি

রাইস পুডিংউপকরন:

  • সাদা ভাত-৩ কাপ

  • দুধ-২ কাপ

  • চিনি- ১ কাপ (স্বাদ মতো)

  • লবণ- আধা চা চামচ (স্বাদ মতো)

  • ডিম-১টা

  • কিসমিস-২/৩ কাপ

  • মাখন-১ টেবিল চামচ

  • ভ্যানিলা এসেন্স-১/২ চা চামচ[ad id=”28167″]

প্রনালি:

  • একটি সসপ্যানে দেড় কাপ পানি গরম করে ভাত আরও একবার ফুটিয়ে নিন।

  • ফুটে গেলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ২০ মিনিট দমে রেখে দিন।

  • এবারে অন্য একটা সসপ্যানে ভাত গুলো নিন এবং দেড় কাপ দুধ, লবণ ও চিনি একসঙ্গে দিন।

  • ক্রিমি হয়ে আসা পর্যন্ত ১৫ থেকে ২০ মিনিট ফোটান।

  • ক্রিমি হয়ে এলে এর মধ্যে বাকি আধা কাপ দুধ, কুসুম সহ ফেটিয়ে নেয়া ডিম ও কিসমিস দিয়ে আরও ২ মিনিট রান্না করুন।

  • ক্রমাগত নাড়তে থাকবেন।

  • হয়ে গেলে নামিয়ে নিয়ে মাখন ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।

মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ