উপকরণ :
- মাশরুম ২৫০ গ্রাম,
- পেঁয়াজ কুচি ২ চামচ,
- রসুন কুচি ১/২ চামচ,
- চিকেন স্টক ১.৫ কাপ,
- মাখন ৫০ গ্রাম,
- ময়দা ২ চামচ,
- ঘন বা পাতলা ক্রিম ১/২ কাপ,
- সাদা গোলমরিচ পাউডার ২ চামচ,
- আদার রস ১ চামচ,
- ধনেপাতা কুচি ১/২ কাপ,
- টমেটো কুচি ১ টা,
- দুধ ১/২ কাপ,
- চিজ কুচি অল্প।
প্রণালী :
- মাশরুম পরিষ্কার করে ধুয়ে কুচি করে শুকনো করে মুছে নিন।
- গরম মাখনে মাশরুম, পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে মাখন দিন।
- দুধ ও ময়দা গুলে অল্প অল্প করে ঢেলে দিন ও অনবরত নাড়তে থাকুন।
- চিকেন স্টকও আস্তে আস্তে ঢেলে দিন।
- লবণ, আদার রস ও মাশরুমের ভাজা মিশ্রণে দিয়ে দিন।
- সিদ্ধ হলে নামাবার আগে ক্রিম ও গোলমরিচ পাউডার মেশান।
- একটু ফুটলে আঁচ থেকে নামান।
- চিজ কুচি উপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
- ইচ্ছে হলে মিহি কাঁচা মরিচ কুচি ও ভিনিগার দিতে পারেন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৭৬ / ২৪ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 8
























