খুব সহজে বানিয়ে ফেলুন ‘মাশরুম স্যুপ’

উপকরণ :

  • মাশরুম ২৫০ গ্রাম,
  • পেঁয়াজ কুচি ২ চামচ,
  • রসুন কুচি ১/২ চামচ,
  • চিকেন স্টক ১.৫ কাপ,
  • মাখন ৫০ গ্রাম,
  • ময়দা ২ চামচ,
  • ঘন বা পাতলা ক্রিম ১/২ কাপ,
  • সাদা গোলমরিচ পাউডার ২ চামচ,
  • আদার রস ১ চামচ,
  • ধনেপাতা কুচি ১/২ কাপ,
  • টমেটো কুচি ১ টা,
  • দুধ ১/২ কাপ,
  • চিজ কুচি অল্প।

প্রণালী :

  • মাশরুম পরিষ্কার করে ধুয়ে কুচি করে শুকনো করে মুছে নিন।
  • গরম মাখনে মাশরুম, পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে মাখন দিন।
  • দুধ ও ময়দা গুলে অল্প অল্প করে ঢেলে দিন ও অনবরত নাড়তে থাকুন।
  • চিকেন স্টকও আস্তে আস্তে ঢেলে দিন।
  • লবণ, আদার রস ও মাশরুমের ভাজা মিশ্রণে দিয়ে দিন।
  • সিদ্ধ হলে নামাবার আগে ক্রিম ও গোলমরিচ পাউডার মেশান।
  • একটু ফুটলে আঁচ থেকে নামান।
  • চিজ কুচি উপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
  • ইচ্ছে হলে মিহি কাঁচা মরিচ কুচি ও ভিনিগার দিতে পারেন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৭৬ / ২৪ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ