উপকরণ:
- মধু
- সাইট্রাস ফল যেমন-লেবু, কমলাজাতীয় ফল
- পুদিনা পাতা
- আদা, ( সাথে দারুচিনি, এলাচদানা যোগ করতে পারেন)

পদ্ধতি[ad id=”28167″]
- প্রথমে একটি লেবুকে কয়েক টুকরো করুন ও সেগুলোকে একটি জার বা বয়ামের ভেতরে রাখুন। খেয়াল রাখবেন লেবুটির খোসাতে ছত্রাক আছে কিনা।
- এরপর এতে আদা কুচি যোগ করুন।
- জারের ভেতর এবার পর্যাপ্ত পরিমাণে মধু যোগ করুন। একটি লম্বা চামচ বা পরিষ্কার কাঠিজাতীয় জিনিস দিয়ে এমনভাবে মিশ্রণটিকে নাড়তে থাকুন যেন লেবুর টুকরো, আদাকুচি ও মধু একদম মিশে যায়।
- মেশানোর ৩-৪ ঘন্টার মাঝে সিরাপটি খাবার উপযোগী হয়ে যাবে। মধু লেবু থেকে এর সবটুকু রস বের করে নেয়। তাই মিশ্রণটিকে আরো একবার ভালোভাবে নাড়িয়ে দিন, যেন মধু ও লেবুর রস ভালোভাবে মিশে যায়।
- তৈরি হয়ে গেল সর্দি-কাশি নিরাময়ের জন্য ঘরোয়া উপাদানে তৈরি সিরাপ।
সংরক্ষণ
- সিরাপটিকে এরপর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। স্বাভাবিকভাবে মধু দিয়ে তৈরি এ সিরাপ ২-৩ মাস পর্যন্ত ভাল থাকে।
ছবি ও রেসিপি: ইন্টারনেট
পোস্টটি যতজন পড়েছেন : 14
























