খুব সহজেই রান্না করুন ‘গ্রিন চিকেন কারি’

উপকরন:

  • মুরগির মাংস ১/২ কেজি,
  • আদা বাটা ১ টেবিল চামচ,
  • রসুন বাটা ১ টেবিল চামচ,
  • টক দই ১/২ কাপ,
  • কাঁচা মরিচ ৮-১০ টি,
  • পিঁয়াজ কুচি ১/২ কাপ,
  • ধনেপাতা ১-২ মুঠো,
  • পুদিনা পাতা ১-২ মুঠো,
  • গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ,
  • তেল ১/৪ কাপ,
  • লবণ স্বাদ মত,
  • চিনি সামান্য ( ইচ্ছা )।

প্রণালি:

  • প্রথমে মরগি পচন্দমত টুকরো করে নিন।
  • প্যানে তেল গরম করে পিঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে মরগির টুকরো গুলো দিয়ে একটু ভেজে নিন।
  • আদা, রসুন বাটা,গরম মশলা, লবণ দিয়ে ভালো মত কষিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে।
  • প্রয়োজনে সামান্য পানি দেয়া যেতে পারে।
  • এবার ব্লেন্ডারে কাঁচামরিচ, ধনেপাতা,পুদিনা পাতা আর টক দই ব্লেন্ড করে নিতে হবে।
  • রান্না শেষে ধনেপাতার মিশ্রন ও সামান্য চিনি দিয়ে ৫-১০ মিনিট রান্না করে মাখা মাখা হলে নামিয়ে ফেলতে হবে।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮৫ /২৭ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ