উপকরন:
- মুরগির মাংস ১/২ কেজি,
- আদা বাটা ১ টেবিল চামচ,
- রসুন বাটা ১ টেবিল চামচ,
- টক দই ১/২ কাপ,
- কাঁচা মরিচ ৮-১০ টি,
- পিঁয়াজ কুচি ১/২ কাপ,
- ধনেপাতা ১-২ মুঠো,
- পুদিনা পাতা ১-২ মুঠো,
- গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ,
- তেল ১/৪ কাপ,
- লবণ স্বাদ মত,
- চিনি সামান্য ( ইচ্ছা )।
প্রণালি:
- প্রথমে মরগি পচন্দমত টুকরো করে নিন।
- প্যানে তেল গরম করে পিঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে মরগির টুকরো গুলো দিয়ে একটু ভেজে নিন।
- আদা, রসুন বাটা,গরম মশলা, লবণ দিয়ে ভালো মত কষিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে।
- প্রয়োজনে সামান্য পানি দেয়া যেতে পারে।
- এবার ব্লেন্ডারে কাঁচামরিচ, ধনেপাতা,পুদিনা পাতা আর টক দই ব্লেন্ড করে নিতে হবে।
- রান্না শেষে ধনেপাতার মিশ্রন ও সামান্য চিনি দিয়ে ৫-১০ মিনিট রান্না করে মাখা মাখা হলে নামিয়ে ফেলতে হবে।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৮৫ /২৭ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 12
























