খুব সহজেই রান্না করুন আনারস-মুরগির ঝাল ফ্রাই

উপকরণ-

  • মুরগী– ৫০০ গ্রাম ছোট টুকরো করে কাটা
  • আনারসের জুস– ১/২ কাপ
  • আদা বাটা– ১ চা চামচ
  • পেঁয়াজ মোটা কুচি– ১/২ কাপ
  • শুকনা মরিচ টেলে আধা ভাঙ্গা গুঁড়ো– ১ চা চামচ
  • টমেটো কেচাপ– আধা কাপ
  • লবণ– স্বাদ মতো
  • দারুচিনি গুঁড়ো – ১/৪ চামচ
  • মাখন– ৪ চা চামচ
  • আনারস কিউব করে কাটা– আধা কাপ
  • লাল/সবুজ/হলুদ ক্যাপসিকাম কিউব করে কাটা- আধা কাপ
  • পেঁয়াজ পাতা- ইচ্ছা মত[ad id=”28167″]

প্রণালী-

  • মুরগীর সাথে আদা বাটা,আনারসের জুস,টমেটো কেচাপ,দারুচিনি গুঁড়ো ও লবন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন।
  • চাইলে সারারাত রেখে দিতে পারেন, আবার ৫ মিনিট রাখলেও কাজ চলবে।
  • অল্প সময় রাখলে হাড় ছাড়া মুরগীর মাংস ব্যবহার করতে পারেন।
  • এবার চুলায় একটা কড়াই দিয়ে তার ভেতর মাখন দিয়ে গরম হতে দিন।
  • মাখন গরম হলে পেঁয়াজ দিয়ে দিন।
  • কিছু সময় নাড়াচাড়া করে নিন।
  • পেঁয়াজ একটু নরম হয়ে গেলে ম্যারিনেট করা মুরগীর মাংস দিয়ে দিন।
  • এবার মাঝারি উচ্চ আঁচে ভালো করে কষিয়ে নিন।
  • কষানো হয়ে গেলে খুব সামান্য পানি দিয়ে ঢেকে দিন।
  • মাখা মাখা হয়ে গেলে এর ভেতরে ছোট করে কাটা আনারস ও ক্যাপসিকামের টুকরাগুলো দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করুন।
  • ৫ মিনিট পর পেঁয়াজ পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি /৬৭ / ২২ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ