খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরলেই স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত

আর্থনিউজ২৪: ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা।
এছাড়া আরও শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী পেশাজীবী দল, ছাত্রদল, তাঁতী দল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

প্রথমে বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, শিরিন সুলতানা প্রমুখ।
দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকারকে খালি মাঠে ছাড় দেবে না বিএনপি। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ