খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার প্রতিবাদে দেশব্যাপি কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার প্রতিবাদে দেশব্যাপি কর্মসূচি ঘোষণা বিএনপি। আগামী ৩রা ফেব্রয়ারি বিভাগীয় শহরে, ৪ঠা ফেব্রুয়ারি জেলা শহরে এবং ৫ই ফেব্রুয়ারি থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের ভাতা দেয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।  ছেলেমেয়েদের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে, এতে তারা খুশি। কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের কোন প্রাপ্য নেই?  কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, প্রধান বিচারপতির সাম্প্রতিক বক্তব্যে সরকারের ভিত  কেঁপে গেছে। সেখান থেকে জনগণের দৃষ্টি ফেরাতে খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়েছে।[ad id=”28167″]

বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন তিনি । তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ও মতবিরোধ আছে। শহীদদের তালিকা তৈরি করা দরকার। বিএনপি ক্ষমতায় গেলে এই অসমাপ্ত কাজ শেষ করা উচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, যারা এত দিন রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন অভিযোগ তাদের সবার ওপরই পড়তে পারে। খালেদা জিয়া উল্লেখ করেছেন এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য। কিন্তু সরকার সে দায়িত্ব পালন না করে তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শহীদদের তালিকা করার যে উদ্যোগ  নেয়া হয়েছিল তা শেষ করা উচিত ছিল। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে এ কাজটি করবে জানিয়ে তিনি বলেন, আশা করি, আল্লাহর মেহেরবানিতে আমরা যদি দায়িত্বে আসি, এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা আমাদের উচিত হবে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, হতে পারে ২৯ লাখ, হতে পারে ৩১ লাখ, ৩০ লাখই হতে পারে। এই যে দ্বিমত বা বিতর্ক এটা আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কারও প্রতি কোন অশ্রদ্ধা প্রকাশ পায় না। বরং এটা দাবি করে আমাদের এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তারা  রেকর্ডেড হোক।

সভায় বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কৃষক দলের সহ-সভাপতি নাজিম উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ