৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে কামরুল ইসলামের ধন্যবাদ

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমরা খালেদাকে ধন্যবাদ জানাই। তিনি আদালতের প্রতি সম্মান দেখিয়েছেন।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনের গণস্বাক্ষর অভিযান দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, কিন্তু এটা তার (খালেদার) আসল চেহারা না। তার আসল চেহারা হল জঙ্গিবাদ। আপনারা খেয়াল রাখবেন কখন কি হয়।

আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভাল হয়ে যান, সৎভাবে চলুন। উল্টাপাল্টা করবেন না।

দিবসটির স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ২০০৭ সালের আজকের এইদিনে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু হয়। মাত্র ১৫ দিনে ঢাকা শহর থেকে আমরা প্রায় ২৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করেছিলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ