খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির চেয়ারপারসনকে আগামী ৩ মার্চ (বৃহস্পতিবার) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

এর আগে সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ এ মামলার আবেদন করেন। পরে ঢাকার মহানগর হাকিম মো. রাশেদ তালুকদার বাদীর (মমতাজ উদ্দিন আহমদ) জবানবন্দি নেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ