১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষোভ প্রকাশ করেছেন দিলমা রৌসেফ

ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ । অভিশংসন ভোটে তার বিপক্ষে রায় প্রদানকারীদের বিরুদ্ধে তাঁর এই ক্ষোভ। খবর আলজাজিরার।স্থানীয় সময় সোমবার দেওয়া এক প্রতিক্রিয়ায় রৌসেফ জানান, রাজনৈতিকভাবে তিনি টিকে থাকার লড়াই চালিয়ে যাবেন। আইনগত কোনো বৈধতা ছিল না সেই অভিশংসনের।

রৌসেফের বিরুদ্ধে অভিযোগটি ছিল, প্রেসিডেন্ট রৌসেফ বাজেট ঘাটতির তথ্য লুকিয়ে ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনা হয়নি।এর আগে ব্রাজিলের কংগ্রেসে রবিবার নিম্নকক্ষে গুরুত্বপূর্ণ অভিশংসন নিয়ে করা ভোটে হেরে যান রৌসেফ। অনেক ব্রাজিলিয়ানের মতে, দেশের অর্থনীতির ব্যর্থতা এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতির জন্য প্রেসিডেন্ট রৌসেফই দায়ী।

এখন মে মাসের বিচারকার্য চালুর বিষয়ে সিনেট ভোটের দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে।যদি সিনেট ভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তবে রৌসেফ (৬৮) তার পদ থেকে বহিষ্কৃত হতে পারেন। তাঁর বদলে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ