ইউরোপের অন্যতম ধনী ক্লাব ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার সেখানে যোগ দেওয়ার সিদ্ধান্তে বার্সেলোনা জুড়ে শুরু হয়েছে গুঞ্জন, সাবেক কোচের পথ অনুসরণ করে কাতালান ক্লাবটির কেউ কেউ ইংল্যান্ডের দলটিতে যেতে পারেন
বলে ধারনা করা হচ্ছে।তবে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউএ বিষয়ে একদমই চিন্তিত নন ।
বার্সেলোনা সভাপতির বিশ্বাস, গুয়ার্দিওলার অধীনে খেলার ইচ্ছায় কিংবা অনেক বেশি অর্থের লোভে তারকা খেলোয়াড়দের কেউই ক্যাম্প নু ছেড়ে যাবেন না।
বার্সেলোনার ইতিহাসের সফলতম কোচ গুয়ার্দিওলা এ মৌসুমের শেষে বায়ার্ন মিউনিখ ছেড়ে সিটিতে যোগ দেবেন। কিছু দিন আগে হওয়া এ সিদ্ধান্তের পর থেকেই মেসির সম্ভাব্য দলবদল নিয়ে শুরু হয় গুঞ্জন। কারণ অতীতে বেশ কয়েকবারই আর্জেন্টিনা অধিনায়কের সিটিতে যোগ দেওয়া নিয়ে জোর গুঞ্জন শোনা গিয়েছিল।
সম্প্রতি নেইমার ও সের্হিও বুসকেতস তো সরাসরিই বার্সেলোনার হয়ে ১৪টি শিরোপা জেতা গুয়ার্দিওলার কোচিংয়ের প্রশংসা করেন, যা তাদের সিটিতে যাওয়ার সম্ভাবনার গুঞ্জনে বাড়তি মাত্রা যোগ করে।
আশার বিষয় কিছু দিন আগে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি জানান, ইউরোপে একমাত্র বার্সেলোনার হয়েই খেলতে চান তিনি।এ কথা উল্লেখ করে বার্তোমেউ বলেন, “তাই কারো মেসির প্রতি আগ্রহ থাকলে ভুলে যান। সে নিজেই এটা (বার্সেলোনা না ছাড়ার কথা) বলেছে, আমি নই।
গুঞ্জন যাই হোক এটা খুবই হতাশার হবে যদি অর্থলোভে তারকার ক্লাব ছাড়েন। ভক্তরা তা নিশ্চয় আসা করেন না।






















