৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যান্সারের আতঙ্কের তালিকায় মাংস, বিশ্ব স্বাস্থ্য সংস্হা (হু)

সিগারেটে ক্যান্সার হয় এ বিজ্ঞাপন প্রায় সবার জানা। কিন্তু মাংসতেও ক্যান্সারের আশঙ্কা।  যে কোনও ধরণের প্রক্রিয়াজাত মাংসই বিপজ্জনক। এক কথায় ক্যান্সারের আঁতুড়ঘর। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও ধরনের  প্রক্রিয়াজাত খাবারেই রয়েছে  ক্যান্সারের সম্ভাবনা। আশঙ্কার এই তথ্যই উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্হা (হু) এর সাম্প্রতিক গবেষণায়।

মাছে বিষ, সব্জিতে বিষ, জামায় বিষের পর আরও এক বিপজ্জনক তথ্য।  হু এর সাম্প্রতিক এক রিপোর্টে এবার সেই তালিকায় নতুন সংযোজন প্রক্রিয়াজাত মাংস। আতঙ্কের তালিকায় বেকন, বার্গার, হ্যাম, সসেজের মতো লোভনীয় মেনু।

শুধু প্রক্রিয়াজাত মাংসই নয়, বিশেষজ্ঞরা বলছেন, যেকোনও ধরনের প্রক্রিয়াজাত খাবারই বিপজ্জনক। আতঙ্কের তালিকায় ফাস্ট ফুড, নরম পানীয়, প্যাকেটবন্দি রান্না খাবার, মার্জারিন, কৃত্রিম মিষ্টি, জ্যাম, জেলি

রিপোর্টে উল্লেখ, এই সব খাবারের মধ্যেই ফাঁদ পাতছে ক্যান্সারের মতো মারণ ব্যাধি।  বাজার থেকে কেনা  রেড মিটও নিরাপদ নয় বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
কিন্তু প্রক্রিয়াজাত খাবার কেন এতটা বিপজ্জনক?

হু এর সাম্প্রতিক গবেষণা ও পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রেড মিট ও প্রক্রিয়াজাত মাংস সহ যে কোনও প্রক্রিয়াজাত খাবারের মধ্যেই লুকিয়ে আছে ক্যান্সারের মারণফাঁদ। বিশেষজ্ঞরা বলছেন যে কোনও ধরনের খাবার যা সংরক্ষণের জন্য বিশেষ রাসায়নিক ব্যবহার করা হয় তাই বিপজ্জনক।

কারণ খাবার সংরক্ষণের জন্য বিউটিলেটেড হাইড্রক্সিটলুয়েন এবং বিউটিলেটেড হাইড্রঅ্যানিসোল নামে দুই রাসায়নিক ব্যবহৃত হয়। যা জিনকে ক্ষতিগ্রস্ত করে, যা থেকে  ক্যান্সারের সম্ভাবনা তৈরি হচ্ছে।

খাবার সংরক্ষণের জন্য সোডিয়াম ওমাডিন নামেও একটি রাসায়নিক ব্যবহার করা হয়, এটিও কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টিকারী পদার্থগুলিকে খাবারে মিশতে সাহায্য করে। তাই চিকিতসক ও ডায়াটেসিয়ানরা প্রসেসড ফুড থেকে দুরে থাকারই পরামর্শ দিচ্ছেন। আশঙ্কা এইভাবে চলতে থাকলে জ্বর-জাড়ির মতই ছড়িয়ে পড়বে ক্যান্সার।  তাই সেই পুরনো প্রবাদই এখানে আত্মরক্ষার একমাত্র কবচ। প্রিভেনশন ইস বেটার দ্যান কিওর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ