কোরিয় উপদ্বীপে আমেরিকার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কঠোর সমালোচনা করেছে চীন

কোরিয় উপদ্বীপে আমেরিকার সম্ভাব্য ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের কঠোর সমালোচনা করেছে চীন। একে কৌশলগত স্বার্থের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে বেইজিং বলেছে, চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেয়া হবে না।

উত্তর কোরিয়ার দ্বারপ্রান্তে থার্মাল হাই অলটিচ্যুড ডিফেন্স সিস্টেম বা থাড মোতায়েনের পরিকল্পনা গত সপ্তাহে ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়ারহেড বা বোমাবাহী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার শেষ পাঁচ মিনিট থার্মাল ফেজ নামে পরিচিত। ‘থাড’ দিয়ে এ পর্যায়েও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আঘাত হানা যায়। আমেরিকার দাবি করেছে, তার ভাষায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ‘থাড’ মোতায়েন করা হবে।

বেইজিং’এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোন লি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুর অজুহাতে চীনের কৌশলগত এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করার তৎপরতার বিরোধিতা করা হচ্ছে।

বিবৃতিতে কোরিয় দ্বীপের প্রতিরক্ষার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি এলাকা ‘থাড’এর আওতায় আসবে উল্লেখ করা হয়। লি বলেন, এটি মোতায়েন করা হলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেয়া হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ