তিনি বিশ্বফুটবলের জাদুকর৷ তিনি ফুটবল বিশ্বর আইকন৷ তিনিও আবার এই গ্রহ নয়, নয় গ্রহের ফুটবলার৷ আর্জেন্টিনার রোজারিও শহরের এই ফুটবলার এককথায় জীবন্ত কিংবদন্তি৷। ১৯৮৭ সালের ২৪ জুন জন্ম হয়েছিল এই বিষ্ময় ফুটবলারের৷ ২৭ বছর পার করে জাদুকর পা দিলেন ২৮-এ।
সেই ছোট থেকেই ফুটবল পায়ে মেসি সকলের নজর কেড়েছিলেন৷ অল্প সময়ে ভাল ফুটবল খেলায় পরিবার থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া হয়। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় সুনামের সঙ্গে খেলতে থাকেন মেসি। এরপর ধীরে ধীরে পেশাদার ফুটবলে জড়িয়ে পড়েন তিনি।
মাত্র এগারো বছর বয়সে হরমোন জনিত সমস্যার কারণে বার্সেলোনাতে চিকিৎসার জন্য পাঠানো হয় বিষ্ময় বালককে৷ আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ বাকিটা ইতিহাস৷ ২০০০ সালে বার্সেলোনার ‘সি’ টিমের হয়ে অভিষেক হওয়ার পর মাঝে ‘বি’ টিম হয়ে একবারে সল্পসময়ে ২০০৪ সাল থেকে কাতালানদের মূল দলে। এরপর থেকে শুরু করেছেন নানান রূপকথার গল্প। দলকে দিয়েছেন অসংখ্য শিরোপা, হয়েছেন চারবার বিশ্ব সেরা ফুটবলার, পেয়েছেন ব্যালন ডি-অরের পুরষ্কার।
ক্লাবের সাফল্য ছাড়া জাতীয় দলের জার্সি পরে চিলিচে চলতি কোপা আমেরিকার আসরে ইতিমধ্যে খেলে ফেলেছেন কেরিয়ারের ১০০তম ম্যাচ। আর জন্মদিনেই কোপা জেতার শপথ নিলেন ফুটবলের বরপুত্র মেসি৷






















