কেন এবং কেমন হওয়া চাই চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব শীর্ষক আলোচনা ২১ ফেব্রুয়ারী। অনলাইন সাংবাদিকরা যারা অনলাইন প্রেসক্লাবের সহ-যোগী সদস্য হবার জন্য আবেদন করেছেন তারাই এই উম্মুক্ত আলোচনায় অংশ নিতে পারবেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে শুরুতে অনলাইন প্রেসক্লাবের আয়োজনে প্রভাত ফেরী ও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।এসব বিষয়সহ বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয় আহবায়ক কমিটির সভায়।
এই সভায় সবার সম্মতিক্রমে আর্থ নিউজের সম্পাদক ফরহাদ আমিন মুহাম্মদ ফয়সলকে আহবায়ক কমিটিতে মনোনিত করা হয়।ইতিপূর্বে প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের সার্বিক তত্বাবধানে ও দিক নির্দেশনায় চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনন্য ভুমিকা পালন করে আসছে। অনলাইন প্রেসক্লাব কেন এবং কেমন হওয়া চাই শীর্ষক উম্মুক্ত আলোচনার পর সংগঠন পরিচালনার জন্য একটি গঠনতণ্ত্র প্রণয়ন করা হবে।ওই গঠনতণ্ত্র অনুযায়ী চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব পরিচালিত হবে।
আজ বিকেল সাড়ে চারটায় বাংলাপো্টবিডিডটকম কার্যালয়ে এম. আলী হোসেেনের সভাপতিত্বে আহবায়ক কমিটির সভা হয় । সভাটি পবিত্র কোরাণ তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন এম কে মোমিন। সভায় রবিউল ইসলাম, হারুনুর রশীদ ,মীর মেজবাহ উদ্দিন, এন এ খোকন, শারমীন মুনমুন সুমি, সাইফুল ইসলাম, ফরহাদ আমিন মুহাম্মদ ফয়সল, স ন ম মনিরুল ইসলাম ও এস এম শফি বক্তব্য রাখেন।
























