১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়েতে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু

কুয়েতের হাসাবিয়া শহরে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের এ সংঘর্ষে আরো অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত বাংলাদেশির নাম আবদুর রউফ। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায়। এ ঘটনায় কুয়েত পুলিশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছেন।

নাম না প্রকাশ করার শর্তে একজন কুয়েত প্রবাসী জানান, মঙ্গলবার রাতে আবদুর রউফকে বাসা থেকে ডেকে নিয়ে যান ১০-১২ জন বাংলাদেশি। হাসাবিয়া শহরের একটি সড়কে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে রউফকে রড দিয়ে পেটানো শুরু করেন তারা। এতে রউফের মৃত্যু হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ