কুমিল্লায় ভূয়া প্রফেসর এম.এ.মাজেদ গ্রেফতার

 

মাহফুজ আহম্মেদ, (জেলা প্রতিনিধি) কুমিল্লাঃ
রোববার কুমিল্লা মহানগর বাগিচাগাঁ আবাসিক এলাকার ফিরোজা মঞ্জিল থেকে ভোর ৩ টার সময় কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক ভূয়া প্রফেসর এম.এ মাজেদকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায় , কুমিল্লার মহানগরের বাগিচাগাঁ আবাসিক এলাকায় এক ভূয়া প্রফেসর এম.এ মাজেদ দীর্ঘদিন যাবত বিপাশা কোচিং সেন্টারের নামে সাধারন মানুষের সাথে প্রতারনা করায় এবং কোচিং সেন্টারের ছাত্রীদের সাথে বিভিন্ন সময় তাদের দূর্বলতার সুযোগ নেওয়ার অভিযোগ উঠে এবং সংবাদ প্রকাশের জের ধরে রোববার ভোর বেলা তার কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার পূর্বক থানায় নিয়ে আসা হয় এবং পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনাগুলোর সত্যতা স্বীকার করলে বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানা পুলিশ বাদী হয়ে ৪১৯ ধারা ও ১৭০ ধারায় মামলা দায়ের করা হয় ।
এই বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: ছালাম মিয়া জানান ,নগরীর আবাসিক এলাকা হিসাবে খ্যাত বাগিচাঁগা এলাকায় বাসা ভাড়া নিয়ে কোচিং সেন্টার খুলে এবং বিভিন্ন মেয়েদের সাথে প্রতারনার অভিযোগে রবিবার ভোর বেলা তাকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয় ।
উল্লেখ্য,বিসিক এলাকার একজন মেয়ের সাথে প্রতারনার ফাদঁ পাতার সময় মেয়েটি সংবাদ মাধ্যমে সাংবাদিকদের কাছে অভিযোগ করে । পরে সংবাদ প্রকাশের পরপরই কোতয়ালী মডেল থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ