কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় অস্ত্রসহ আটক ৫

একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রামে এমন ঘটনা ঘটে।

আজ রবিবার উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের মো. করিমের বসতঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কনকাপৈত পুলিশ তদন্দ্র কেন্দ্রের ইনচার্জ এসআই সুজন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে করিমের বসতঘরে অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার, একটি চাপাতি, দুইটি ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এসময় ওই ঘর থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম জানায়নি পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ