কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ অভিযানে ৬৮৩ জন রেলযাত্রীকে জরিমানা করা হয়েছে। এ সময় ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (১৪ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) সর্দার শাহাদৎ হোসেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
পোস্টটি যতজন পড়েছেন : 8






















