কিভাবে আসল ব্ল্যাকবোর্ড

ব্ল্যাকবোর্ড

সানজিদা আফরিন সায়মা

ব্ল্যাকবোর্ড, আমাদের সবার কাছেই একটি পরিচিত শব্দ। বর্তমানে ব্ল্যাকবোর্ড প্রায় প্রতিটি শ্রেণীকক্ষেরই একটি অপরিহার্য উপাদান। ব্ল্যাকবোর্ড ছাড়া কোনো শ্রেণিকক্ষই কল্পনাই করা যায় না। ব্ল্যাকবোর্ডের মাধ্যমেই একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে পাঠ্যবিষয়ের দৃশ্যমান প্রেক্ষাপট সহজেই তুলে ধরেন।
আজকের দিনে শ্রেণিকক্ষে ব্যবহৃত ব্ল্যাকবোর্ডের ইতিহাস খুব একটা পুরনো নয়। শিক্ষার্থীরা যাতে তাদের বাসায় এবং স্কুলে গণিত বা অন্যান্য বিষয়ে লিখতে পারে সেই উদ্দেশ্যে মাথায় রেখেই ব্ল্যাকবোর্ডের সূচনা। তবে পুরাকাল থেকেই ভারতবর্ষে টোল বা গুরুর কাছে শিক্ষার্থীরা পাঠ নেবার সময় পাথরের স্টেট ব্যবহার করতো।

যদিও ১৮০০ সালের আগ পর্যন্ত এর প্রচলন ছিল না।  স্কটল্যান্ডের ওল্ড হাইস্কুল অব এডিনবার্গের প্রধান শিক্ষক জেমস পিল্লানসই সর্বপ্রথম ব্ল্যাকবোর্ডের সূচনা করেন। জেমস তার শিক্ষার্থীদের ভূগোল পড়াতে গিয়ে মানচিত্র দেখানোর জন্য অনেকগুলো ছোট ছোট স্টেট জুড়ে দিয়ে একটি বেড় স্টেট তৈরি করেন। একইভাবে ১৮০১  সালে জর্জ ব্যারন নামের পশ্চিমা প্রসিদ্ধ গণিতজ্ঞ গণিতের সমস্যা সমাধানের জন্য উদ্দেশ্য একটি পূর্ণাঙ্গ স্টেট তৈরি করেন। তিনি উপলব্ধি করতে পারেন যে, বড় কোনো কিছুর ওপর লিখে শিক্ষার্থীদের বোঝালে তাতে মনোনিবেশ করতে সুবিধা হয়।  মূলত সহজেই শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করার চিন্তা থেকেই ব্ল্যাকবোর্ডের প্রচলণ। কিন্তু ১৮১৫ সালের আগে ব্ল্যাকবোর্ড শব্দটির আবির্ভাব হয় নি। ১৮০৯ সালের দিকে ফিলডেলফিয়ার প্রতিটি সরকারি স্কুলে ব্ল্যাকবোর্ডের ব্যবার শুরু হয়ে যায়। সেবারই প্রথম শিক্ষকরা এমন একটি উপকরণ পেলেন যেখানে একই সাথে লেখাও যায় এবং শিক্ষার্থীদের পড়ানোও যায়। ফলে পাঠ্য  বিষয়ের কোনো দৃশ্যমান প্রেক্ষাপট থাকার কারণে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী হওয়ার প্রবণতাও বেড়ে যায়।

স্থানীয় পর্যায়ে পাইন গাছের গুড়িতে কার্বন ও ডিম মিশিয়ে একটি আস্তরণ তৈরি করা হতো। এটিই পরবর্তীতে আরও উন্নত হয়ে ১৮৪০ সালে বাণিজ্যিকভাবে ব্ল্যাকবোর্ড হিসেবে  বাজারজাত হতে শুরু করে। সেসময় একটি কাঠের তস্তার উপর  পাতলা করে কালো রং করে দেওয়া হতো। মজার বিষয় হলো ব্ল্যাকবোর্ড সব সময়কালো রঙের থাকলো না। ১৯৩০ সালের দিকে সবুজ রঙের বোর্ড চালু হয় এবং তা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলায় সবুজ রঙের ব্ল্যাকবোর্ড জনপ্রিয় হতে থাকে। এরপর ধীরে ধীরে আরও পরিবর্তন আসতে শুরু করে। সবুজ রঙের বোর্ড হওয়ার পর লেখার জন্য যে গ্রাফাইটের সাদা চক ব্যবহার করা হতো, তার রঙের পরিবর্তন আসতে শুরু করে। অর্থাৎ বিভিন্ন রঙের চক উৎপাদন করতে শুরু করে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদেরকে  পাঠদানে আরও মনোযোগী করার জন্য শিক্ষকরা বিভিন্ন রঙের ব্যবহার শুরু করে দেন।

বিংশ শতাব্দীর শেষের দিকে ব্ল্যাকবোর্ডের জায়গায় নতুন আর এক আবিষ্কার জায়গা করে নিতে চেয়েছিল।  সেই সময়ে এই বোর্ডকে বলা হতো ম্যাজিক বোর্ড এই বোর্ডের তলায় থাকতো পুরু কার্বনের আস্তরণ এবং তার উপর একটি পাতলা লিনেনের কাপড়। এই কাপড়ের উপর ইচ্ছে করলেই লেখা যেতো এবং কাপড়টি উঠিয়ে দিলেই  পুরনো লেখাগুলো চলে যেতো শুরুর দিকে জনপ্রিয় হলেও ধীরে ধীরে এই বোর্ড জনপ্রিয়তা হারাতে থাকে। কারণ এই বোর্ড ব্ল্যাকবোর্ডের মতো দীর্ঘসময় ব্যবহার করা যেতো না, কিছুদিন পর পর কার্বনের আস্তরণ পাল্টাতে হতো। ঠিক সেই সময়েই যুক্তরাজ্যের হাত ধরে চলে আসে হোয়াইট মার্কার বোর্ড। পকেটে থাকা মার্কার কলম দিয়েই  লেখা যায় এই বোর্ডে। আর কাপড় দিয়ে সহজেই মুছে ফেলা যায়। যেহেতু চকের গুঁড়োয় শিক্ষকের জামা কিংবা শ্রেণিকক্ষ নোংরা হয় না, তাই খুব দ্রুত এশিয়া থেকে আফ্রিকা সর্বত্র  ছড়িয়ে যায় হোয়াইট মার্কার বোর্ড। আর এখনও স্কুল-কলেজ সবজায়গায় জনপ্রিয় এই হোয়াইট মার্কার বোর্ড। বর্তমানের ব্যাবহার আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। কে জানে হয়তো একবিংশ শতাব্দীতে পুরাতনকে সরিয়ে দিয়ে হোয়াইট বোর্ড মার্কারের জায়গায় নতুন কোনো উপাদান জায়গা করে নেবে।

ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়
নবম শ্রেণি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ