ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সিয়েচেন হিমবাহ এলাকায় তুষার ধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন দশ সেনা সদস্য। বুধবার সকালে লাদাখের এক পাহাড়ের চূড়ায় সেনা চৌকিতে এ দুর্ঘটনা ঘটে।
বিমান বাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গোস্বামী। গেল মাসে এমন তুষার ধসে প্রাণ হারায় ৪ ভারতীয় সেনা।
দেশটির সংবাদ মাধ্যম জানায়, গেল ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত ৮ হাজার সেনাসদস্য নিহত হয়েছে যাদের অধিকাংশের মৃত্যুর জন্য তুষার ঝড়, হিমবাহ, ঠাণ্ডজানিত অসুস্থতা দায়ী। সমুদ্র পৃষ্ঠ থেকে ১৯ হাজার ফুট উপরে অবস্থিত হলেও এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ থাকায় সেনা মোতায়েন রেখেছে উভয় দেশ।
পোস্টটি যতজন পড়েছেন : 10
























