২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জের মহেশ্বরচাঁদায় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদায় কার্ড মহিলা সমিতির অফিস কক্ষে সমাজ উন্নয়ন কর্মী ও কেঁচোসার উৎপাদন উদ্যোক্তা মর্জিনা বেগমের অর্থায়নে ও আয়োজনে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জিনিয়াস সাইন্স ক্লাব, ডিভিডি সাইন্স ক্লাব ও এলাকার নারী পুরুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জিনিয়াস সাইন্স ক্লাবের আশিকুর ইসলাম আবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিডি সাইন্স ক্লাবের সভাপতি মোস্তফা ইবনে মাসুদ। প্রধান বক্তা মর্জিনা বেগম বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে আজ স্বামী-স্ত্রী, ভাই-ভাই, পিতা-সন্তানের মধ্যে সম্পর্কের অবনতি, রাজনীতিতে হানাহানি, খুন, ধর্ষণ, হামলা-মামলা সহ সর্বক্ষেত্রেই অশান্তি বিরাজমান। এর হাত থেকে বাঁচতে হলে আমাদের পারিবারিক, সামাজিক ও গ্রাম্য আদালত গঠন করতে হবে। কোন বিরোধ সৃষ্টি হলে আদালতের মাধ্যমে তা দ্রুত নিরসনের ব্যবস্থা নিতে হবে। কমপক্ষে মাসে দু’বার এক জায়গায় বসতে হবে। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নতির জন্য যা কিছু করার তা করতে হবে। ধর্মীয় অনুশাসনে নিজেদের জীবন গড়তে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ